ads

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে গুঞ্জন উঠছে—‘আশিকি’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বেশ কিছুদিন ধরেই তার বিয়ে নিয়ে জল্পনা চলছিল। এবার সেই গুঞ্জন আরো জোরালো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের সদস্য হতে পারেন তিনি।

Shamol Bangla Ads

দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক বলিপাড়ার ওপেন সিক্রেট। কফিশপে আড্ডা, ডিনার ডেট থেকে শুরু করে আম্বানি পরিবারের একাধিক হাই-প্রোফাইল অনুষ্ঠানে তাদের একসঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে বহুবার।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব শ্রদ্ধা। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্তের বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি সরাসরি লেখেন, ‘আমি বিয়ে করছি।’ এই একটি মন্তব্যই নতুন করে উসকে দেয় জল্পনা।

Shamol Bangla Ads

শ্রদ্ধার সম্ভাব্য বর রাহুল মোদি ক্যামেরার সামনে না থাকলেও বলিউডে তার পরিচিতি কম নয়। ‘প্যায়ার কা পাঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো সফল ছবিতে সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তিনি।

সূত্রের দাবি, প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আয়োজন করতে চলেছেন শ্রদ্ধা।

উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে বসতে পারে এই রাজকীয় বিয়ের আসর। পুরোপুরি ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হওয়ার পরিকল্পনা।
যদিও এখনো পর্যন্ত শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বলিউডের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি—বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

Need Ads
error: কপি হবে না!