ads

বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মমতাজের ৪ বাড়ি, প্লট ও জমি জব্দের নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ

দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ঢাকাসহ মানিকগঞ্জে অবস্থিত একাধিক স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। জব্দের তালিকায় রয়েছে চারটি বাড়ি, পূর্বাচলের একটি প্লট এবং বিভিন্ন স্থানে থাকা জমি। ১৩ জানুয়ারি মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ ওই আদেশ দেন।

Shamol Bangla Ads

জানা যায়, জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর মহাখালী ডিওএইচএসে অবস্থিত একটি পাঁচতলা ভবন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দুটি দোতলা বাড়ি এবং মানিকগঞ্জ সদর এলাকায় একটি চারতলা বাড়ি। পাশাপাশি পূর্বাচলে ৯ কাঠা আয়তনের একটি প্লটও জব্দের আওতায় এসেছে। এছাড়া মানিকগঞ্জে ৫ শতাংশ জমি, সিংগাইরে ৭ শতাংশ জমি এবং সিংগাইরের অন্য একটি এলাকায় ৪১২ দশমিক ৫১ শতাংশ জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তবে মানিকগঞ্জে পৈতৃক সূত্রে পাওয়া একটি দোতলা বাড়ি এই আদেশের বাইরে রাখা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, মমতাজ বেগম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।

Shamol Bangla Ads

তদন্ত চলাকালে এসব সম্পত্তি হস্তান্তর বা বিক্রির আশঙ্কা থাকায় সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে জব্দের আবেদন করা হয়।
দুদকের পক্ষে আদালতে আবেদনটি উপস্থাপন করেন উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

আবেদনে উল্লেখ করা হয়, পৈতৃক সম্পত্তি বাদে জব্দ হওয়া সম্পদের ঘোষিত মূল্য ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা।

উল্লেখ্য, গত বছরের ১৩ মে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বর্তমানে তিনি হত্যাচেষ্টা ও দুর্নীতিসহ একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন।

Need Ads
error: কপি হবে না!