সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় শেরপুরের শ্রীবরদীতে ব্যবসয়ীদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি রবিবার রাত ৯ টার দিকে শ্রীবরদী কাঁচা বাজার সংলগ্ন রাস্তায় ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল।
বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেনের সভাপতিত্বে ও শ্রীবরদী পশ্চিম বাজার ব্যবাসয়ী সমিতির সভাপতি ইউসুফ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শ্রীবরদী বহুমুখী শিল্প ও বনিক সমিতির সহ-সভপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শ্রীবরদী কাঁচা বাজার বহুমখী সমবায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনাল, পৌরসভার সাবেক কমিশনার সাহেব আলী, বিশিষ্ট ব্যবসায়ী শম্ভু সাহা, ঔষুধ ব্যবসায়ী রাসেল মিয়া প্রমুখ। এসময় পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন বাজারের সহস্রাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

সভা শেষে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।




