ads

মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৩, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ

শেরপুর-১ (সদর) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

একই দিন দুপুরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামও।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

Shamol Bangla Ads

উল্লেখ্য, শফিকুল ইসলাম মাসুদ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শেরপুর-১ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!