ads

সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে যেসব পানীয় উপকারী

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ

ডায়াবেটিস নিয়ে জীবনযাপন সহজ নয়। শুধু পছন্দের খাবার বাদ দেওয়াই নয়, দিনের শুরুটাও করতে হয় বেশ সতর্ক হয়ে। ঘুম থেকে উঠে দুধ-চিনি দিয়ে কড়া চা খাওয়া চলে না, আবার ব্রেকফাস্টে জুস, কর্নফ্লেক্সও এড়িয়ে চলতে হয়। কারণ এসব খাবার ও পানীয় নিঃশব্দে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। অথচ সকালবেলা শরীরের প্রয়োজন হয় হাইড্রেশন ও এনার্জি—চা ছাড়া সেই চাহিদা মেটানো যাবে কিভাবে? চলুন, জেনে নিই।

Shamol Bangla Ads

হালকা গরম লেবুর পানি
দিনের শুরুতে খালি পেটে হালকা গরম লেবুর পানি খেতে পারেন। এক কাপ গরম পানিতে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই পানীয় রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলে না। পাশাপাশি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং হজমশক্তি উন্নত করে।

গ্রিন টি
চা দিয়ে দিন শুরু করতে চাইলে গ্রিন টি হতে পারে ভালো বিকল্প। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাটেচিন ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী। গ্রিন টি প্রদাহ কমায়, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং একাধিক ক্রনিক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

Shamol Bangla Ads

দারুচিনির পানি
এক গ্লাস পানিতে এক চা চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে ভালো করে ফুটিয়ে পান করুন। স্বাদে হালকা মিষ্টি হলেও দারুচিনি রক্তে শর্করা নিয়ন্ত্রণে কার্যকর। এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে। সকালে দারুচিনির পানি খেলে সুগার ওঠানামা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে।

ভেষজ পানীয়
পুদিনা পাতার পানীয়, আদা দিয়ে লিকার চা বা আদা-তুলসির পানীয়ও ডায়াবিটিস রোগীদের জন্য উপযোগী। এই ভেষজ পানীয়গুলি হজমে সহায়ক, শরীরে এনার্জি জোগায় এবং রক্তে শর্করার মাত্রার উপর তেমন প্রভাব ফেলে না।

সবজির জুস
লাউয়ের রস, পালং শাকের স্মুদি বা শসার রসের মতো সবজিভিত্তিক পানীয়ও খেতে পারেন। এগুলো ভিটামিন, মিনারেল ও ফাইবারে ভরপুর। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ওজন বাড়ার আশঙ্কাও কমে। তবে এসব জুস বাড়িতেই বানিয়ে খাওয়াই সবচেয়ে ভালো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!