ads

রবিবার , ১৭ নভেম্বর ২০১৯ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওষুধের মতো কাজ করে যেসব শাক-সবজি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০১৯ ৩:১৭ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভাসের কারণে আজকাল অল্প বয়সেই নানারকম রোগ-ব্যাধি দেখা দিচ্ছে। আর অসুস্থ হলেই বেশিরভাগ মানুষ চিকিৎসকের পরামর্শে মুঠো মুঠো অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া শুরু করেন। কিন্তু দীর্ঘদিন এ ধরনের ওষুধ খেলে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে।
এ কারণে বিকল্প হিসেবে প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে শাকসবজি রাখা উচিত। এতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চোখের সমস্যা, অ্যাসিডিটির মতো নানা ধরনের সমস্যা সহজেই নিয়ন্ত্রণে করা যায়।

Shamol Bangla Ads

কিছু কিছু শাক-কোন সবজি অসুখ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে। যেমন-

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ : পটাশিয়ামসমৃদ্ধ পটল রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এ কারণে নিয়মিত খাদ্য তালিকায় এ সবজিটি রাখুন। পটাশিয়াম সমৃদ্ধ অন্যান্য শাক-সবজি যেমন- আলু, কচু, ঢেঁড়স, ঝিঙে, বিট, গাজর, মিষ্টি আলু, মটরশুঁটি, পালং শাক, বাঁধাকপি ইত্যাদি সবজি উচ্চ রক্তচাপ কমায়। এছাড়া কাঁচা রসুনও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

Shamol Bangla Ads

অ্যাসিডিটি নিয়ন্ত্রণ: পুদিনা পাতা, চিচিঙ্গা, পটল, কাঁকরোল, সরষে শাক, থানকুনি পাতা অ্যাসিডিটি নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের ঘন ঘন অ্যাসিডিটির সমস্যা হয় তারা নিয়মিত খ্যাদ্য তালিকায় এসব সবজি রাখতে পারেন।

ডায়াবেটিস : তেলাকুচা পাতা, করলা, মেথি শাক, নিমপাতা, হেলেঞ্চা শাক ডায়াবেটিসের নিয়ন্ত্রণে দারুণ সহায়ক। এছাড়া সাদা বেগুন, কলার থোড়, মোচা, ঢেঁরস, ডুমুর, পালং শাক, কাঁচা রসুনও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। তবে ডায়াবেটিস আক্রান্তদের বিট, আলু, মিষ্টি আলু, ওল, কচুর মতো কার্বোহাইড্রেট সমৃদ্ধ সবজি এড়িয়ে চলা উচিত।

চোখের সমস্যা : ভিটামিন-এ চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শরীরে এই ভিটামিনের অভাব হলে দৃষ্টিশক্তি কমে যায়, রাতকানা রোগও হতে পারে। এ কারণে চোখের সমস্যা প্রতিরোধে শিশুদের ছোট থেকেই ভিটামিন এ সমৃদ্ধ শাকসবজি যেমন-গাজর, বাঁধাকপি, লেটুস, পালং শাক, টমেটো, মেথি শাক, সরষে শাক, লাল শাক, সজনে শাক খাওয়ার অভ্যাস করানো প্রয়োজন। সূত্র : নিউজ এইট্টিন

Need Ads
error: কপি হবে না!