ads

বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার উদ্যোগে কম্পিউটার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৭, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ

শেরপুর পৌরসভার উদ্যোগে ইউজিআইএপি বাস্তবায়নের অংশ হিসেবে পিআরএপি’র আওতায় কম্পিউটার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ৭ জানুয়ারি বুধবার সকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, আধুনিক এই যুগে তথ্য-প্রযুক্তিতে দক্ষ হওয়ার বিকল্প নেই। এজন্য সরকার দক্ষ ফ্রিল্যান্সার গড়ে তুলতে বিভিন্ন দপ্তরের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণার্থীরা ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসেই আয় করতে পারবেন।

শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম, পৌর পানি শাখার সহকারী প্রকৌশলী রেজাউল করিম রাজা, পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদির, ফ্রিল্যান্সার প্রশিক্ষক মো. মিনহাজ উদ্দিনসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

মাসব্যাপী এ প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!