ads

বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর গারো পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জানুয়ারি ৭, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী গারো পাহাড়ি বনে লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৭ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি গ্রামের পাহাড়ি টিলায় ওই ঘটনা ঘটে। নিহত আহমেদ আলী মালাকোচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া।

Shamol Bangla Ads

বনবিভাগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বন্যহাতির একটি দল শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে অবস্থান করছে। বুধবার সকালে আহমেদ আলীসহ আরও দুই-তিন জন লাকড়ি কুড়াতে বালিজুরী গ্রাম সংলগ্ন পাহাড়ের ভিতরে প্রবেশ করেন। লাকড়ি সংগ্রহের একপর্যায়ে আহমদ আলীসহ তারা বন্যহাতির আক্রমণের শিকার হন। ওইসময় অন্যরা পালিয়ে গেলেও আহমদ আলী গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহমেদ আলীকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Shamol Bangla Ads

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বনবিভাগের মাধ্যমে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বালিজুরীর সোনাঝুড়ি পাহাড়ে বন্যহাতির আক্রমণে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়।

Need Ads
error: কপি হবে না!