ads

মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতা-কর্মী

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৬, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্রসহ ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। ৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। ওইসময় শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Shamol Bangla Ads

যোগদানকৃত নেতাদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মনিবুল ইসলাম, সদর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আশিকুর রহমান আশিকসহ অন্যরা।

সদ্য যোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ফারহান ফুয়াদ তুহিন বলেন, ২০২৪ সালের আন্দোলনটা ছিল আমাদের অধিকার আদায়ের এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। তাই আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্নটা ছিল সেটা বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানই বাস্তবায়ন করতে পারবেন। তাই আজকে আমরা শেরপুর জেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করলাম।

Shamol Bangla Ads

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, বিএনপিকে ভালোবেসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আজ আমাদের দলে যোগ দিলেন। আমরা মিলেমিশে শেরপুর জেলার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

যোগদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!