ads

সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গারো পাহাড়ি সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৫, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ

গারো পাহাড় সংলগ্ন শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪ জানুয়ারি রবিবার রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমড়া এলাকায় এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চায়নামোড় ও ঝাটাপাড়া এলাকা অভিযান চালান বিজিবি সদস্যরা। অভিযানকালে অভিনব কায়দায় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১০৫ বোতল ভারতীয় মদ, ৭টি কম্বল এবং ৩৪০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত পণ্য ও মাদকদ্রব্যের আনুমানিক মোট বাজারমূল্য ২৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর অঞ্চলের সীমান্ত রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!