ads

মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নির্বাচনপূর্ব অপরাধ প্রতিরোধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অভিযান

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৬, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরে নির্বাচনপূর্ব অপরাধ প্রতিরোধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অভিযান পরিচালিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা নাগাদ শেরপুর-১ (সদর) এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) নির্বাচনী এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।
পৃথক অভিযানে নেতৃত্ব দেন শেরপুর-১ আসনে দায়িত্বপ্রাপ্ত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহম্মেদ এবং শেরপুর-২ আসনে দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ (সিনিয়র সহকারী জজ) আমিনুল ইসলাম। ওইসময় অনুসন্ধান কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে এবারও প্রতিটি আসনে নির্বাচনপূর্ব অপরাধ প্রতিরোধে বিচারকদের সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়। মঙ্গলবার দুপুরে শেরপুর-১ আসনের দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহম্মেদের নেতৃত্বে শেরপুর শহর, বাজিতখিলা, গাজীরখামার ও পাকুড়িয়া ইউনিয়নের একাংশে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় বাজিতখিলা সদরসহ কিছু এলাকায় সম্ভাব্য প্রার্থীদের কিছু ব্যানার-ফেস্টুন পাওয়া গেলে সেগুলো স্থানীয়দের উপস্থিতিতে নামিয়ে ফেলা হয়। সেইসাথে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি জনসচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।

একইদিন শেরপুর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিনিয়র সহকারী জজ) আমিনুল ইসলামের নেতৃত্বে নালিতাবাড়ীর তারাগঞ্জ, আড়াইআনী বাজার, বাইপাস মোড় ও নয়াবিল এবং নকলা উপজেলার বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। ওইসময় সম্ভাব্য ও নির্বাচনে অংশ নেওয়া একাধিক প্রার্থী ব্যানার-ফেস্টুন ও শুভেচ্ছামূলক পোস্টার অপসারণসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
এদিকে একইভাবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বুধবার ওই অভিযান পরিচালনা করবেন এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিনিয়র সহকারী জজ) তনিমা রহমান।

Shamol Bangla Ads

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পূর্বে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। সেইসাথে তফসিল ঘোষণার পরপরই সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-ফেস্টুন ও পোস্টার অপসারণের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। সে মোতাবেক নির্বাচনপূর্ব অপরাধ প্রতিরোধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি মাঠ পর্যায়ে কাজ করছে। ওই নিষেধাজ্ঞা ও নির্দেশনা ভঙ্গ করলে অনুসন্ধান ও বিচারিক কমিটি সংশ্লিষ্ট প্রার্থীদের শোকজ, জরিমানাসহ গুরুতর অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!