ads

সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৫, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ

শেরপুর জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি সোমবার দুপুরে চেম্বার মিলনায়তনে ৫ শতাধিক অসহায় নারী-পুরুষদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরিফ হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, চেম্বার পরিচালক মহিউদ্দিন আহাম্মেদ মামুন, শুভ্র সাহা বাবন, শেখ শোভন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, চেম্বারের সহকারী সচিব তন্ময় বণিক প্রমুখ।

চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সমাজের চারদিকে অনেক হতদরিদ্র মানুষ রয়েছে। যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই। তাদের কথা মাথায় রেখে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কোনো সমস্যা কিংবা সঙ্কটে শেরপুরের মানুষের পাশে থাকবে চেম্বার অব কমার্স ।

Shamol Bangla Ads

প্রেসক্লাব সভাপতি কাকন রেজা জানান, আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নিঃসন্দেহে একটি মানবিক ও মহৎ উদ্যোগ। শীত মৌসুমে আমাদের সমাজের অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্যও বটে। তিনি আরও বলেন, শেরপুর প্রেসক্লাব সবসময়ই সমাজের ইতিবাচক কর্মকাণ্ডের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গণমাধ্যম হিসেবে আমরা শুধু সংবাদ প্রচারই করি না, বরং সমাজের মানবিক উদ্যোগগুলোকে মানুষের সামনে তুলে ধরার মাধ্যম হিসেবেও কাজ করি। আমি আশা করি, শেরপুর চেম্বার অব কমার্সের মতো অন্যান্য সামাজিক ও ব্যবসায়িক সংগঠনও এই ধরনের মানবিক উদ্যোগে আরও বেশি করে এগিয়ে আসবে। এতে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে।

Need Ads