ads

সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আইনজীবী সমিতির দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৫, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতি মিলনায়তনে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

ওইসময় অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহার, জেলা ও দায়রা জজ আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!