ads

সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৫, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি সোমবার দুপুরে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোকসেদুল হক শিবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল। ওইসময় তিনি বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ ও বেদনা ধারণ করেও তিনি কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি। নির্যাতন, শোষণ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি অবিচল ছিলেন। তার রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে।

মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাফিজ খান, চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জীবন চন্দ্র দে, জেলা কৃষকদলের সদস্য শফিকুল ইসলাম সুলতান, পৌর ছাত্রদলের আহবায়ক ছানুয়ার হোসেন অভি প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

বক্তব্য শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। ওইসময় উপজেলা বিএনপিসহ চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!