ads

সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ঝিনাইগাতীতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৫, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি সোমবার সকাল ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের জিগাতলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা মাঠে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

দোয়া মাহফিলে তিনি বলেন, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক শিক্ষার বিকাশে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ ও বেদনা ধারণ করেও তিনি কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি। নির্যাতন, শোষণ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। তার রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে। তার আত্মার মাগফেরাত কামনা করছে জাতি।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিগাতলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুর রহমান। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান হিরা, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মমিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেনসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!