ads

রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বাস পোড়ানোর মামলায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ২৮, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বাস পোড়ানোর মামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা আবিদ আল হাসান সৈকত এবং উপজেলা যুবলীগের সাবেক নেতা জহুরুল ইসলাম ভুট্টুকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ও রাতে শহরের আড়াইআনী বাজারস্থ অগ্রদূত সংঘ এবং উত্তর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃত আবিদ আল হাসান সৈকত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং জহুরুল ইসলাম ভুট্টু উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আ.লীগ সরকার পতনের পরপরই শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা-ভাংচুর, লুটপাট ও বাস পোড়ানোর ঘটনা ঘটে। পরে বাস পোড়ানোর ঘটনায় আ.লীগের কতিপয় নেতাদের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামিসহ নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!