ads

রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে টিসিবির পণ্য অবৈধভাবে মজুত : ডিলারসহ আটক ২

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৮, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য অবৈধভাবে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ডিলারসহ ২ জনকে আটক করেছে যৌথবাহিনী। ২৭ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ১১টার দিকে নকলা পৌর শহরের ধানহাটি এলাকার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজে ওই অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

আটককৃতরা হচ্ছেন উপজেলার সাইলামপুর গ্রামের মো. আব্দুল কালামের ছেলে টিসিবির ডিলার মো. শহিদুল ইসলাম ও নকলা উপজেলার পশ্চিম লাভা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে কাঁচামালের আড়তদার মো. বেলায়েত হোসেন। এদিকে রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নকলা উপজেলায় টিসিবির ডিলার মো. শহিদুল ইসলাম তার পরিচিত কাঁচামালের আড়তদার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজের মালিক মো. বেলায়েত হোসেনের গুদামে পণ্যগুলো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে টিসিবির ২০০ কেজি চাল, ৫৪ লিটার তেল, ২৬ কেজি ডাল ও ১০ কেজি চিনি জব্দ করা হয়। একই সঙ্গে মালিক বেলায়েত হোসেন ও টিসিবি ডিলার শহিদুল ইসলামকে আটক করা হয়। ওইসময় সেনাবাহিনী ও নকলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, মজুতকৃত টিসিবি পণ্য জব্দ করা হয়েছে। একইসাথে আটক দু’জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!