ads

সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সীমান্তের বনে ভিডিও করতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটর নিহত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
ডিসেম্বর ১৫, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতরে ভিডিও করতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৩৬) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। ১৫ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার বালিজুড়ী রেঞ্জের সোনাঝুড়ি এলাকায় বনের ভেতরে ওই ঘটনা ঘটে। নিহত ফারুক পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার মো. সুরুজ আলীর ছেলে। তিনি জেলার সীমান্তবর্তী বনাঞ্চলে গিয়ে নিয়মিত হাতির ভিডিও করে তার ফেসবুক আইডিতে আপলোড করতেন।

Shamol Bangla Ads

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার বালিজুড়ী রেঞ্জের মালাকুচা বিটের বনে প্রায় ৪০/৪২টি বন্যহাতি ৬/৭টি শাবকসহ অবস্থান করছে। খবর পেয়ে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ফারুক হোসেন উৎসুক মানুষদের সাথে বন্যহাতির ভিডিও করতে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সোনাঝুড়ি এলাকায় বনের ভেতরে যান। ওইসময় হঠাৎ তিনি সামনে এগিয়ে গিয়ে ভিডিও করতে গেলে হঠাৎ হাতির সামনে পড়ে যান। ওইসময় একটি বন্যহাতি পা দিয়ে তার মাথা পিষ্ট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগের লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেনের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, সেখানে আজ সোমবার সকালেও হাতির একটি ভিডিও আপলোড করা হয়েছে। তিনি প্রতিনিয়তই জেলার বিভিন্ন জায়গার বন্যহাতির ভিডিও ধারণ করে সেগুলো তার ফেসবুকে আপলোড করতেন। এটি করতে গিয়ে তিনি অনেক সময়ই ঝুঁকিপূর্ণভাবে হাতির কাছাকাছি চলে যেতেন। ভিডিওগুলোতে বেশ কয়েকবারই হাতির ধাওয়া খেয়ে তাকে দৌড়ে পালাতে দেখা গেছে।

Shamol Bangla Ads

বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, উপজেলার সীমান্ত এলাকায় বনের ভেতরে প্রায় ৪০/৪২টি বন্যহাতি অবস্থান করছে। সোমবার বিকেলে হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক নামে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্ভবত ভিডিও করতে গিয়েছিলেন। তিনি আরও বলেন, নিহত যুবকের পরিবারকে ক্ষতিপূরণের জন্য বন বিভাগের কাছে আবেদন করতে পরামর্শ দেওয়া হবে।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, এ ঘটনার পর ওই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করতে বলা হয়েছে। একইসাথে মৃত ব্যক্তি যাতে দ্রুত সময়ে ক্ষতিপূরণ পান সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!