ads

সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুবপ্রধান হলেন ফয়সাল

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৫, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

শেরপুরে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের নয়া কমিটি গঠন করা হয়েছে। এতে যুবপ্রধান নির্বাচিত হয়েছেন যুব রেড ক্রিসেন্টের সাবেক উপ-যুবপ্রধান-১ এস কে এইচ ফয়সাল ইবনে হাবীব। আর মো. আশিক মুন্না সাগর উপ-যুব প্রধান-১ ও রুবায়েত ইসলাম প্লাবন উপ-যুব প্রধান-২ নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

১৪ ডিসেম্বর রবিবার রাতে ১৫ সদস্যবিশিষ্ট ২ বছর মেয়াদী ওই কমিটি অনুমোদন করেন জেলা প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান তরফদার মাহমুদুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি এবং জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার ইমরান হুসেনসহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা।

নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন শাওন ইসলাম, বিভাগীয় প্রধান (প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ), হাসিবুর রহমান, বিভাগীয় উপ-প্রধান (প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ), মো. আলামিন ইসলাম অপু, বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম), মনিকা আক্তার রনি, বিভাগীয় উপ-প্রধান (প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম), সাব্বির আহম্মেদ সিফাত, বিভাগীয় প্রধান (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), জাহিদ হাসান, বিভাগীয় উপ-প্রধান (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মো. আশিকুর রহমান, বিভাগীয় প্রধান (দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান), ইফতেখার ইসলাম তনয়, বিভাগীয় উপ-প্রধান (দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান), কানিজ ফাতেমা কনা, বিভাগীয় প্রধান (স্বাস্থ্য সেবা), মো. আবু বক্কর, বিভাগীয় উপ-প্রধান (স্বাস্থ্য সেবা), সুমাইয়া আক্তার সুমি, বিভাগীয় প্রধান (তহবিল সংগ্রহ), প্রিয়ন্তি বণিক ঐশ^র্য, বিভাগীয় উপ-প্রধান (তহবিল সংগ্রহ)।

Shamol Bangla Ads

নবনির্বাচিত যুবপ্রধান এস কে এইচ ফয়সাল ইবনে হাবীব জানান, শেরপুর যুব রেডক্রিসেন্ট ইউনিট জেলার যেকোন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় পাশে ছিল। সবার সহযোগিতায় নবনির্বাচিত কমিটি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।

Need Ads
error: কপি হবে না!