ads

মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওসমান হাদির ওপর গুলির ঘটনায় শেরপুর সীমান্ত থেকে আরও ২ জনকে আটক করেছে বিজিবি

খবর টি পড়েছেন : ৫৭১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে আরও ২ জনকে আটক করেছে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের সদস্যরা। ১৫ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার বারোমারী এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান। পরে তাদের নালিতাবাড়ী থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

আটককৃতরা হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার বারোমারি এলাকার নিকলাস রেমার ছেলে চিসল নেংমিংজা (২৭) ও ফিলিক্স চাম্বুগং এর ছেলে বেনজামিন চিরান (৪৫)। তাদের মধ্যে বেনজামিন চিরান ভারতে অবৈধভাবে মানুষ পাচারকারী ফিলিপের মামাশ্বশুর ও চিসল নেংমিংজা ফিলিপের ঘনিষ্ঠ সহযোগী।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান, গত তিনদিন ধরে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। একইসাথে টহল জোরদার করা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে ফিলিপের স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি এবং আরেক সহযোগী লুইস নেংমিংজাকে আটক করে পুলিশে সোপর্দ করে বিজিবি। সোমবার দুপুরে ময়মনসিংহ সেক্টর বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের পর অভিযুক্তদের পালানো ঠেকাতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে নালিতাবাড়ী উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানরত ফিলিপ নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয়। হামলায় অভিযুক্ত ব্যক্তিরা এ অঞ্চল দিয়ে ভারতে পালালে ফিলিপ ভালো বলতে পারবেন বলে ধারণা করা হচ্ছে, তবে তাকে পাওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সীমান্তের বনে ভিডিও করতে গিয়ে বন্যহাতির পায়ে… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads