ads

রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিম দিয়ে ইলিশের ঝাল

খবর টি পড়েছেন : ৫২৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আলুর ও কপির সঙ্গে অনুষঙ্গ হিসেবে সবজির ঘণ্ট রান্না করতে মৌসুমি শিম ব্যবহার করা হয়। সবই ঠিক আছে। অন্যান্য সবজির মতো ইলিশ মাছও রান্না করুন শিম দিয়ে। স্বাদে নতুনত্ব আসবে। নতুন একটি তরকারিও খাওয়া হবে। হালকা তেল-মসলা দিয়ে ইলিশ মাছ ও শিম রান্নার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

Shamol Bangla Ads

উপকরণ

ছোট ইলিশ একটি, শিম ৫০০ গ্রাম, আলু ১০০ গ্রাম, টমেটো দুটি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেপাতা গুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচের ফালি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল চার টেবিল চামচ।

Shamol Bangla Ads

প্রণালি

ইলিশ মাছ রিং পিস করে কেটে ধুয়ে নিন। শিম ও আলু কেটে পানিতে ভিজিয়ে রাখুন। এবার কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি সোনালি করে ভেজে অল্প পানি দিন। তারপর আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনেপাতা গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। পরে ঝোলের জন্য পরিমাণমতো পানি দিন। সেদ্ধ হলে তাতে কাঁচা ইলিশ মাছ ও কাঁচা মরিচ ফালি দিয়ে ঢেকে দিন। এভাবে রান্না করুন ৫ মিনিট। পরে লবণ দেখে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল শিম দিয়ে ইলিশের ঝাল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন পরবর্তী সংবাদ যেসব খাবার মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখে

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads