ads

শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৩, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং বিকেল ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দুটি ধাপে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বৃত্তি পরীক্ষায় উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার। ওইসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫-এ শেরপুর সদর উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!