ads

শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওসমান হাদি ও এরশাদউল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে শেরপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

খবর টি পড়েছেন : ৬২২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানামোড়স্থ শহীদ স্কয়ারে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব হযরত আলী প্রমুখ।

সমাবেশে ঢাকা-৮ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান বক্তারা।

Shamol Bangla Ads

ওইসময় জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, আক্রামুজ্জামান রাহাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রহমান মামুন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের… পরবর্তী সংবাদ শেরপুরে কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads