ads

শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির প্রতিবাদ মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৩, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিন ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার রাতে শেরপুর শহরের থানামোড়স্থ শহীদ স্কয়ার থেকে মিছিলটি  শুরু হয়ে কলেজ মোড়স্থ মাহবুব চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

ওইসময় জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জি. মোহাম্মদ লিখন মিয়া, সদস্য সচিব প্রভাষক নূর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান দেওয়ান, মামুনুর রহমান, যুগ্ম আহ্বায়ক প্রভাষক আরিফ সাফফারী, যুগ্ম সদস্য সচিব ইঞ্জি. গুলজার হোসেনসহ জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক আশরাফুল আলম, মুখ্য সংগঠক মোঃ জসিম উদ্দিন, সিনিয়র মুখ্য সংগঠক এমদাদুল হক রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহনুর রহমান সায়েম ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির উপর হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Shamol Bangla Ads

বক্তারা আরও বলেন, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। জাতীয় নাগরিক পার্টি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!