ads

রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জনউদ্যোগের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৪২৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির ষান্মাসিক কর্মপরিকল্পনা সভা হয়েছে। শেরপুর শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই ষান্মাষিক সভাটি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে সভার শুরুতেই সদস্যসচিব হাকিম বাবুল বিগত ৬ মাসের জনউদ্যোগ শেরপুর-এর বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরেন। সেসময় তিনি বাস্তবায়িক কার্যক্রমের ইতিবাচক দিক ও এর প্রভাব সম্পর্কে সভাকে অবহিত করেন। সভায় উপস্থিত সদস্য ও অতিথিদের নিকট থেকে আগামী ৬ মাসের কর্মসূচির জন্য প্রস্তাব আহ্বান করা হয়।

ওইসময় বিভিন্নজনের আলোচনায় নিরাপত্তা খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে কৃষকদের ন্যায্যমূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ প্রাপ্তি নিশ্চিত করা, পারষ্পরিক অসহিষ্ণুতা দূর করে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সচেতনতামুলক কর্মসূচি গ্রহণ, ভোটার সচেতনতামুলক কার্যক্রম গ্রহণ, প্রয়াত ফটোগ্রাফার নীতিশ রায়ের তোলা কালজয়ী ফটোগ্রাফি নিয়ে উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন, নৃ-জনগোষ্ঠির কিশোরীদের বয়সন্ধিকালীণ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামুলক কার্যক্রম, চলমান বিভিন্ন নাগরিক ইস্যূ সহ পরিবেশ, নারী ও জনজাতি বিষয়ক বিভিন্ন ইস্যু এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা ওঠে আসে। বিস্তারিত আলোচনা শেষে সভায় আগামী ৬ মাসের জন্য কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা গ্রহণ করা হয়। সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এবং স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সংস্থার পক্ষ থেকে জনউদ্যোগের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Shamol Bangla Ads

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশগ্রহণ করেন জনউদ্যোগ সংগঠক সোলায়মান আহমেদ, এসএম আবু হান্নান, হারান চন্দ্র সাহা, আঞ্জুমানারা যুথী, আইরীন পারভীন, তপন সারোয়ার, কমল চক্রবর্তাী, আসাদুজ্জামান রূপম প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে উপস্থিত সকল সদস্যদের শীতের ভাপা পিঠা ও পুলি পিঠা দিয়ে আপ্যায়িত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রবীণ সমাজসেবক-শিক্ষক মোশারুফুল ইসলামের ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads