ads

রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রবীণ সমাজসেবক-শিক্ষক মোশারুফুল ইসলামের ইন্তেকাল

শেরপুরের প্রবীণ সমাজসেবক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. মোশারুফুল ইসলাম (৯৫) আর নেই। ইন্না লিল্লাহি….রাজিউন। ৭ ডিসেম্বর রবিবার সকাল ৯ টা ৫০ মিনিটে শহরের দমদমা কালিগঞ্জস্থ তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৩ কণ্যাসহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শেরপুর জেলা আইজীবী সমিতি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের বড় জেঠা।

Shamol Bangla Ads

জানা যায়, তিনি দমদমা কালিগঞ্জ মহল্লার প্রয়াত আলহাজ্ব দানেছ আলী সরকারের জ্যাষ্ঠ পুত্র। তিনি প্রথম জীবনে নালিতাবাড়ীর নন্নী হাই স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সদর উপজেলার তাড়াগড় ও দীঘারপাড়সহ বিভিন্ন স্কুলে চাকুরী শেষে অবসর গ্রহন করেন। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতিসহ নানা জনহিতকর কার্যে জড়িত ছিলেন।

মরহুমের নামাজে জানাজা অদ্য রাত ৮টা ৩০ মিনিটে স্থানীয় দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

Shamol Bangla Ads

Need Ads