ads

রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৭, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ভাতশালা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত ওই যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, যুবসমাজ দেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। দক্ষতা, উদ্ভাবন এবং সততার মাধ্যমে তরুণরা ভবিষ্যৎ বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা এনসিপির সদস্য সচিব মো. নূর ইসলাম, তরুণ উদ্যোক্তা মো. দেলোয়ার হোসেন, সানজিদা জেরিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নকলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ ও যুব প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!