ads

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৩, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

‘সোনালী আঁশের সোনার দেশ-পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প’র আওতায় পাটবীজ চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি।

Shamol Bangla Ads

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, জেলা বিএডিসি (বীজ বিপণন) এর সিনিয়র সহকারী পরিচালক আবু সাঈদ মিয়া, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. খাইরুল বাশার প্রমুখ।

দিনব্যাপী এ প্রশিক্ষণে কৃষকদের পাট ও পাটবীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, সার প্রয়োগ পদ্ধতি, বীজতলা তৈরি পদ্ধতি, কৃষকদের ফলন বৃদ্ধি, মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণসহ সকল বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণে ৭৫ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

Need Ads
error: কপি হবে না!