শেরপুরের নকলায় বিএনপির অফিস ভাংচুরের মামলায় মোখলেছুর রহমান (৫৯) নামে আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে নকলা থানা পুলিশ। ১ নভেম্বর শনিবার সন্ধ্যায় চন্দ্রকোনা বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

মোখলেছুর উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মোখলেছুর রহমান গত ২১ সেপ্টেম্বর রাতে নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের পশ্চিম চিথলিয়া গ্রামে ইউনিয়ন বিএনপি’র অফিস ভাংচুরের ঘটনার মামলার সন্দিগ্ধ আসামী। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




