ads

রবিবার , ২ নভেম্বর ২০২৫ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মসজিদে হামলা, ইমাম ও মুসল্লি আহত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
নভেম্বর ২, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর বাতকুচি এলাকায় এক মসজিদে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে মসজিদের ইমাম ও দুই মুসল্লি আহত হয়েছেন। ১ অক্টোবর শনিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় রবিবার সকালে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী। এ ঘটনায় অভিযুক্তরা হলেন বাতকুচি এলাকার জহুর আলীর তিন ছেলে ফরহাদ মিয়া (৩২), রুবেল মিয়া (২৩) ও ফারুক মিয়া (৩৭)।

Shamol Bangla Ads

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া নামে ৩ ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় উপজেলার উত্তর বাতকুচি এলাকার বাইতুল নূর জামে মসজিদে প্রবেশ করে। এসময় তারা মসজিদের ইমাম শফিকুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ‘আজ থেকে এই মসজিদে আযান দেওয়া যাবে না, আমাদের অনুমতি লাগবে।’ ইমাম প্রতিবাদ করলে তাঁকে ভয়ভীতি দেখানো হয়।

এরপর অভিযুক্তরা মসজিদের মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় মুসল্লি হাবিবুর রহমান ও কাজল মিয়া বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। ধারালো দা দিয়ে কোপ মেরে কাজল মিয়ার হাতের আঙুলে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Shamol Bangla Ads

বাইতুল নূর জামে মসজিদের সভাপতি আশরাফ আলী বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা মসজিদে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!