ads

মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে বিএনপি কর্মীর মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা
অক্টোবর ২৮, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে অসুস্থ হয়ে বাদশা মিয়া (৪৫) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে নকলা পৌরশহরের কাচারী মোড়ে ওই ঘটনা ঘটে। বাদশার বাড়ি উপজেলার উরফা ইউনিয়নের উরফা দক্ষিণপাড়া গ্রামে। তিনি বিএনপির একজন কর্মী বলে নিশ্চিত করেছে স্থানীয় বিএনপি’র একাধিক সূত্র।

Shamol Bangla Ads

জানা যায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুবদল ও শহর যুবদল।

সেই সভায় যোগ দিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে একটি মিছিল নিয়ে সভাস্থলে আসেন বাদশা। পরে হঠাৎ অসুস্থতাবোধ করলে তিনি সভাস্থলের কাছে কাচারী মোড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে যান। সেখান থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান জানান, বাদশা মিয়া আমাদের বিএনপির একজন কর্মী। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মিছিল নিয়ে এসে হঠাৎ অসুস্থ হয়ে তার মুত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, কাচারী মোড়ে অসুস্থ হয়ে একজন বিএনপি কর্মীর মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই এবং মরদেহের সুরতহাল রিপোর্ট  তৈরি করি। তার মৃত্যুটি স্বাভাবিকভাবে হয়েছে নিশ্চিত হয়ে পরিচয় শনাক্ত করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!