ads

মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবেশ রক্ষায় ইটভাটা মালিকগণের সাথে মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১,৪৭৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হাইকোর্ট বিভাগের নির্দেশনা বাস্তবায়ন ও পরিবেশ রক্ষায় শেরপুরে ইটভাটা মালিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

সভায় আরও বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, পরিদর্শক সুশীল কুমার দাস, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. আরিফ হোসেন, ব্যবসায়ী নেতা মো. আব্দুল আওয়াল চৌধুরী, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মো. মামুনুর রহমানসহ ইটভাটা মালিকগণ।

সভায় ইটভাটার মালিকরা জানান, শেরপুর জেলায় কোন ড্রাম চিমনি বা ফিক্সড চিমনির ইটভাটা নেই। জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় দূষণ কম, তাই এই প্রযুক্তির ইটভাটা পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের সহায়তার অনুরোধ করেন তারা।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, বিদ্যমান আইনে নির্দেশনার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। যারা অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন ও মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে নবাগত ইউএনও মনীষা আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে বিএনপি কর্মীর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads