ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জমি ও সুদের টাকাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ৫

খবর টি পড়েছেন : ৭০৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে জমি ও সুদের টাকাপয়সা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মরিচফুল বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। ২১ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মরিচফুল বেগম ওই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী। এদিকে এ ঘটনায় আকলিমা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন।

Shamol Bangla Ads

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া এলাকার বিধবা মরিচফুল বেগম সুদে টাকা ধার দিয়ে তার ৮ সন্তানের সংসার চালাতেন। কিছুদিন আগে প্রতিবেশী কালাম মরিচফুলের কাছ থেকে দেড় লাখ টাকা সুদে ধার নিয়ে ওই টাকা ফেরত দিতে টালবাহানা করছিলেন। এছাড়া মরিচফুলদের যাতায়াতের রাস্তা নিয়েও বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে ফরিদ ও কালামের নেতৃত্বে কয়েকজন মরিচফুলের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে দুপক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় মরিচফুল বেগমের। ওইসময় আহত হন জসমত আলী (৪৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৭), সুমন মিয়া (১৯) ও হুজুরা বেগম (৩০)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। তাদের মধ্যে জসমত আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উপল হাসান বলেন, ৬ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তার মধ্যে মরিচফুল বেগমকে মৃত অবস্থায় পাওয়া গেছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে। বাকীরা এই হাসপাতালে ভর্তি রয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন জানান, দুপক্ষের সংঘর্ষে এক নারী মারা গেছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জুবায়ের হত্যার ঘটনায় নকলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ২৩৩ কেজি অবৈধ পলিথিন জব্দ, জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads