ads

মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুবায়ের হত্যার ঘটনায় নকলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জাহাঙ্গীর হোসেন, নকলা
অক্টোবর ২১, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ

জাহাঙ্গীর হোসেন, নকলা : শেরপুরের নকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালযের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়ের হোসেনের হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ২০ অক্টোবর সোমবার দুপুরে স্থানীয় সরকারি হাজী জালমামুদ কলেজে কলেজ শাখা ছাত্রদল এসবের আয়োজন করে।

Shamol Bangla Ads

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম প্রমুখ।

এসময় সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদল নেতা আরমান হোসেন পার্থ, ওমর ফারুক রাব্বী, শাহরিয়ার হাসান শুভ, মুন আহমেদ, সাইফুল ইসলাম সিমনসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন জুবায়ের হোসেনের হত্যাকান্ডটি একটি জঘন্য অপরাধ। দ্রুত অপরাধীদের সনাক্ত ও তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আইনপ্রয়োগকারী সংস্থার সুদৃষ্টি কামনা করেন তাঁরা।

Need Ads
error: কপি হবে না!