শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনসহ ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ২০ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার নলকুড়া-গৌরীপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন ও ইউনিয়ন ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি সেবার মান, নাগরিক সুবিধা প্রদানের প্রক্রিয়া এবং নথিপত্র সংরক্ষণের অবস্থা পর্যালোচনা করেন। ওইসময় তিনি সেবা প্রদানে স্বচ্ছতা, দ্রুততা ও জনবান্ধব ভূমিকা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
ওইসময় তার সাথে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্যিতা রায়সহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




