ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অটোরিকশার চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।

Shamol Bangla Ads

নিহত আতিক উপজেলার উত্তর গড়কান্দা গোনাপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে গানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয়ের টিফিনের সময় আতিক শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে খাবার কিনতে আসে। এসময় একটি অটোরিকশা হঠাৎ তার ওপর উঠে গেলে গুরুতর আহত হয় সে।

Shamol Bangla Ads

পরে স্থানীয়রা আতিককে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!