ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এনসিপির শেরপুর সদর উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শেরপুর সদর উপজেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন করা হয়েছে। এতে নুর ইসলামকে প্রধান সমন্বয়কারী ও মো. রাশেদুল ইসলামকে ১নং যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়।

Shamol Bangla Ads

এর আগে বুধবার এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী ৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি বহাল থাকবে বলেও জানানো হয়।

নবগঠিত কমিটির অন্যান্য যুগ্ম সমন্বয়কারীরা হলেন আরিফ সাফফারি, সাব্বির হাসান জুয়েল, আব্দুল হাকিম, কামরুল হাসান, ইঞ্জি গুলজার হোসেন ও মারুফ বিল্লাহ। আর সদস্যরা হচ্ছেন শফিকুল ইসলাম শফিক, মো. আরিফুল ইসলাম আরিফ, মো. রেজাউল ইসলাম, মো. মাসুদুর রহমান মাসুদ, মো. সোহেল রানা. কাউসার আহমেদ, মো. জুয়েল মিয়া, সারোয়ার হোসেন, সোহাগ মনি, মো. ফাইদুল্লাহ রহমান, জহুরুল ইসলাম, মাহবুবুল আলম লিটন ও নাজমুল হোসেন।

Shamol Bangla Ads

এ বিষয়ে নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী নুর ইসলাম ও যুগ্ম সমন্বয়কারী মো. রাশেদুল ইসলাম বলেন, এনসিপির সাংগঠনিক কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে নিতে জেলা কমিটির পর উপজেলা কমিটিগুলো গঠন করা গুরুত্বপূর্ণ ছিল। এখন যোগ্য নেতা-কর্মীদের নিয়ে সদর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিসহ পৌর কমিটিগুলো গঠন করা হবে। এতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা পাবে। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!