ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গারো পাহাড়ি সীমান্তে পাচারকালে মদসহ ভারতীয় মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোররাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সদস্যরা ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ফাকরাবাদ এবং হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী নামছাপাড়া ও ডুমনিকুড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফুচকা, ওরিও বিস্কুট, নিভিয়া সফট ক্রিম, জিলেট ব্লেড এবং কম্বল উদ্ধার করে।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী ও হালুয়াঘাটের পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। ওইসময় চোরাকারবারীরা অভিনব পন্থায় পাচারকালে ৩৮৮ বোতল ভারতীয় মদ, ২১৬০ প্যাকেট ওরিও বিস্কুট, ৮০ প্যাকেট ফুচকা, ২৮৩০ পিস নেভিয়া সফট ক্রিম, ৮ পিস কম্বল, ১ লাখ ২০ হাজার পিস জিলেট ব্লেড এবং ১টি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৮ লাখ ,৫৯ হাজার ৮শ টাকা। ওইসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ও গাড়ি রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সব সময় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তে মাদক, চোরাচালানকৃত মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!