ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৬ পরিবহন চালককে জরিমানা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে পৌর শহরের গৌরীপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন। অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লংঘনের দায়ে ৬ জন পরিবহন চালককে জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘন করে এক শ্রেণির পরিবহন চালক দীর্ঘদিন ধরে বাস ও ট্রাকে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে চলেছেন। এর ফলে সৃষ্ট শব্দ দূষণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ওই অবস্থায় বুধবার ‍বিকেলে শেরপুর পৌর শহরের গৌরীপুর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘনের দায়ে ৬ জন ট্রাক ও বাস চালককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। একইসঙ্গে আদালতের নির্দেশে ১২টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ট্রাক ও বাস চালকেরা তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস ও পুলিশ লাইন্স এর পুলিশ সদস্যরা আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!