ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের  ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির  শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে  শ্রীবরদী সরকারি  কলেজ মাঠে  আনুষ্ঠানিকভাবে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরহাদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।

Shamol Bangla Ads

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষকমন্ডলীর সদস্য, নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!