শেরপুরে স্কিন কেয়ার, কসমেটিক্স এবং রূপচর্চার আধুনিক সামগ্রীর বিশ্বখ্যাত ব্র্যান্ড হারল্যানের শো-রুম উদ্বোধন করা হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার সকালে শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা শহীদ বুলবুল সড়কের মোজাম্মেল টাওয়ারের নীচতলায় হারল্যানের এ শো-রুমটি ফিতা কেটে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব ফ্যাশন ও শোরুমের স্বত্বাধিকারী আলহাজ্ব মাহবুব আলম।

ওইসময় হারল্যান ব্র্যান্ডের হেড অব সেলস মাসুদ আহমেদ, শহীদ বুলবুল সড়ক ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক ও জেলা কসমেটিকস সমিতির সভাপতি আব্দুল হাই, শেরপুর গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মাশুকুর রহমান, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, আতিকুর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রফিক মজিদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ বুলবুল সড়কের ব্যবসায়ীবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
হারল্যান কোম্পানির পক্ষে থেকে বলা হয়, এ শো-রুমে হারল্যান ব্র্যান্ডের নিজস্ব কসমেটিক্স, স্কিনকেয়ার, বেবী কেয়ার, হোম কেয়ার, মেডিকেটড প্রোডাক্ট এবং ত্বক পরীক্ষা করে রূপচর্চার প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়ের ব্যবস্থা রয়েছে। এখানে ১৫টি গ্রুপের শতাধিক কসমেটিক্স স্কিন কেয়ার, মেডিসিন স্কিন কেয়ার, শিশুদের ত্বকের যত্নের বিভিন্ন কসমেটিক পণ্য পাওয়া যাবে। বাংলাদেশে এ হারল্যান ব্যান্ডটির মার্কেটিং স্বত্বে রয়েছে ওয়ালটন।

এদিকে উদ্বোধনের পর থেকেই হারল্যান শো-রুমটিতে ভীড় করেন আগ্রহী ক্রেতা সাধারণ।




