ads

মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জামিনের পর ফের জেলগেটে আটক হলেন আ’লীগ নেতা চন্দন

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

শেরপুর উচ্চ আদালত থেকে ৭ মামলায় জামিনে মুক্তির পর ফের জেলগেট থেকে আটক হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০)। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তাকে শেরপুর জেলা কারাগার গেট থেকে আটক করে সদর থানা ও ডিবি পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের একাধিক মামলায় গ্রেফতার দেখায় থানা পুলিশ। এরপর কয়েক ধাপে তাকে আরও কয়েক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওইসব মামলায় নিম্ন আদালত থেকে জামিন না পেলেও ধাপে ধাপে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তির আদেশ হয়।

সর্বশেষ একটি মামলায় মঙ্গলবার বিকেলে আদালত থেকে জেলা কারাগারে জামিনে মুক্তির আদেশ পৌঁছলে তিনি মুক্তি পেয়ে জেলগেটে বের হওয়ামাত্র থানা পুলিশ ও ডিবি পুলিশের হাতে আটক হন। পরে তাকে কঠোর নিরাপত্তায় থানায় নিয়ে যাওয়া হয়। ওইসময় গেটে তার অনুজ মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শক্তিপদ পালসহ পরিবারের লোকজন অপেক্ষমাণ ছিলেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান বলেন, তাকে থানা পুলিশ আটক করেছে। আমরা সাথে থেকে সহায়তা করেছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!