ads

বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর হাসপাতালে শতশত মানুষ ছোটাছুটি করেও চিকিৎসা পাচ্ছে না : বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সালসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, বিগত ১৭ বছর শেরপুরের মানুষের চিকিৎসা একমাত্র সদর হাসপাতালটির কোন উন্নয়ন হয়নি। এখানে চিকিৎসক ও ওষুধ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। অসহায় মানুষ কোন চিকিৎসা পায় না। প্রতিদিন হাসপাতালের এপ্রান্ত থেকে ওপ্রান্তে সাধারণ মানুষ ছোটাছুটি করছে চিকিৎসার জন্য। কিন্তু তারা কোন চিকিৎসা পাচ্ছে না। আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির থেকে যদি মনোনয়ন পাই এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি তবে সবার প্রথম এ হাসপাতালের উন্নয়ন করবো। একইসাথে শেরপুরে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করার চেষ্টা করবো।

Shamol Bangla Ads

তিনি ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শেরপুর পৌর শহরের খরমপুর মোড়ে ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারণার লক্ষ্যে এক পথসভায় এসব কথা বলেন।

শেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নছিমুদ্দিন নছির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ, পৌর বিএনপির আহবায়ক ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপি নেতা শফিউল আলম চাঁন প্রমুখ বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

ওইসময় জেলা, সদর উপজেলা, পৌর ও স্থানীয় ওয়ার্ড বিএনপি এবং বিভিন্ন অঙ্গ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!