ads

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সরকারি দপ্তর-শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ৫২৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি ওই পরিদর্শনে যান।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে জেলা প্রশাসক বাজিতখিলা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র, গ্রাম আদালত, বাজিতখিলা ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণ কাজ, ইউএনডিপি প্রকল্পের কার্যক্রম, আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়, রৌহা নামাপাড়া চররাম জগন্নাথ আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

ওইসময় তিনি প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা, সেবার গুণগত মান বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেইসাথে উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নে তাগাদা প্রদান করেন তিনি।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ খুররমসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশের টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের লিখিত… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads