ads

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়াসহ লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার অভিযোগে নালিতাবাড়ী শহরের আড়াইআনি বাজারের আল-আমিন এন্টারপ্রাইজকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ও ৩২(৩) ধারার অপরাধে একই আইনের ৪৬ ও ৪৮ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে গুণগত মান পরীক্ষার জন্য পেট্রোল, অকটেন ও ডিজেলের স্যাম্পল বিএসটিআই ল্যাবে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া জেলখানা রোডের জিহাদ ফুড প্রোডাক্টসকে লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে অন্যান্যের মধ্যে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আবিদ হাসনাত, ফিল্ড অফিসার (সিএম) শাওন কুমার ধর আবীরসহ নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, প্রশাসনের এ ধরনের কার্যক্রম বাজারে সঠিক ওজন-পরিমাপ নিশ্চিতকরণ এবং ভোক্তার অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!