ads

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশের টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার) সকালে নবারুণ পাবলিক স্কুলে অনুষ্ঠিত ওই লিখিত পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম রেঞ্জ) এসএম রাজু আহমেদ, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) মো. সোহরোয়ার্দী হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

এছাড়াও ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলমসহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় লিখিত পরীক্ষা’র ফলাফল শেরপুর জেলা পুলিশ লাইন্সে মাঠে প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের সকাল ১০ ঘটিকা হতে মনস্তাত্ত্বিক ও মৌখিক অনুষ্ঠিত হবে। পরবর্তীতে প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!