ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্লিন ইমেজের কমিটির দাবিতে নালিতাবাড়ীতে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
সেপ্টেম্বর ২, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ

উপজেলা, শহর এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে পরিচ্ছন্ন, ক্লিন ইমেজ এবং ত্যাগীদের মূল্যায়নের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে সংবাদ সম্মলেন অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতৃবৃন্দ ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল মালেক। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

ওইসময় অন্যান্যের মাঝে রাজনগর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাদা, বাঘবেড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মরিচপুরান ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, শহর বিএনপির ৬ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এসময় বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ত্যাগী,নির্যাতিত ও কারাবরণকারী নেতাদের অগ্রাধিকার দিয়ে কমিটি করার দাবি জানান।

Need Ads
error: কপি হবে না!