ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ জব্দ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিশেষ অভিযানে চোরাই ভারতীয় শাড়ি ও পন্ডস ফেসওয়াশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র আওতাধীন শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই ভারতীয় মালামাল জব্দ করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিজিবির বিশেষ টহল দল শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া রাবারবাগান এলাকায় অভিযান চালায়। এসময় অভিনব কৌশলে ভারতীয় শাড়ি ও পন্ডস ফেসওয়াশ পাচারের চেষ্টা করা হলে ৪৫০ পিস ভারতীয় শাড়ি এবং ৫০০ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়। আটককৃত মালামালের মূল্য প্রায় ২৪ লাখ টাকা। তবে অভিযানকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!