ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ২, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ইউসুফ আলী (২৮) নামে এক যুবককে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। ১ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার হাতিপাগার এলাকা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ইউসুফ উপজেলার হাতিপাগার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার হাতিপাগার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় হাতিপাগার এলাকার জনৈক রমজান আলীর পতিত জমিতে ইউসুফ আলী মাদক সরবরাহের উদ্দেশ্যে অবস্থান করছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইউসুফকে আটক করে। পরে দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত ইউসুফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads