ads

রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডাক্তার না লেখার প্রজ্ঞাপন বাতিল চেয়ে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আগস্ট ৩১, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ

এলোপ্যাথিক চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ডাক্তার না লেখার বিধিনিষেধ আরোপের সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি ও তাদের বিরুদ্ধে অপপ্রচার-ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে শেরপুর জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকরা। ৩১ আগস্ট রবিবার দুপুরে শেরপুর সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আজিজুর রহমান ফরিদ, উপাধ্যক্ষ ডা. মো. আবুল কাশেম প্রমুখ।

ওইসময় জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকরা মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত সরকারকে হোমিওপ্যাথিক ডাক্তারদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি করেন।

Shamol Bangla Ads

হোমিওপ্যাথিক চিকিৎসকরা মানববন্ধনে বলেন, সংসদে পাস করা আইন অনুযায়ী বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের মাধ্যমে আলাদাভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। বিএমডিসির মাধ্যমে পরিচালিত হয় এলোপ্যাথিক চিকিৎসা কার্যক্রম। কাজেই তাদের কথায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের ওপর বিধিনিষেধ অমানবিক ও বিধি বহির্ভূত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!